ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে কলাবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটে আবাহনী লিমিটেড, ক্রিকেট কোচিং স্কুলকে ৮ উইকেটে প্রাইম দোলেশ্বর এবং প্রাইম ব্যাঙ্ক ক্রিকেটার্সকে ১০৬ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শুত্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মেহেদী হাসানের শতক এবং আনামুল হক ও শামসুর রহমানের ফিফটিতে ভর করে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেটার্সকে ৩০৪ রানের বিশাল টার্গেট দেয় গাজী গ্রুপ। জবাবে ১৮৭ রান তুলতেই অলআউট হয়ে যায় প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।
আরেক ম্যাচে, ফতুল্লায় জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদুতে ১৪০ রানেই অলআউট হয় কলাবাগান ক্রীড়া চক্র। জুবায়ের নেন ৬ উইকেট।
জবাবে ২৮ ওভার ৩ বলে ৭ উইকেটের জয় তুলে নেয় আবাহনী। অন্যদিকে, বিকেএসপিতে ইমতিয়াজ হোসেনের ১০০ ও রনি তালুকদারের ৪৭ রানে ভর করে সিসিএসের দেয়া ১৭৮ রানের টার্গেট, ২৮ বল হাতে রেখেই টপকে যায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।