খেলা

আইপিএল: রাতে মুস্তাফিজে সানরাইজার্সের মুখোমুখি কিংস ইলেভেন

মুস্তাফিজ
মুস্তাফিজ

ইন্ডিয়া প্রিমিয়ার লিগ-আইপিএলে আজ-শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

আইপিএল মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি এ পর্যন্ত। তবে উইকেট সেভাবে না পেলেও প্রতি ম্যাচেই বৈচিত্র্যপূর্ণ বোলিং করছেন মুস্তাফিজ। তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ ম্যাচ খেলে ২ টিতে জিতেছে। টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তারা।

কিংস ইলেভেন পাঞ্জাব ৪ ম্যাচের ৩টিতেই হেরে টেবিলের একেবারে শেষে অবস্থানে।

এদিকে, সানরাইজার্সে মুস্তাফিজুর রহমানের নাম এখন ‘ফিজ’। এই নামেই তাকে সবাই ডাকে। মুস্তাফিজ দলে এখন এতটাই প্রিয় যে, তার জন্য বাংলা শিখতেও কোনও আপত্তি নেই দলের বিদেশি প্লেয়ারদের। এমন কী কোচেরও।

মুস্তাফিজ বাংলা ছাড়া কিছু বলতে পারেন না বলে ইতিমধ্যেই দলে তার জন্য দোভাষী রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তাতে ঠিক জমছে না মুডি, ওয়ার্নার, লক্ষ্মণদের। বরং কী হবে আর কী হবে না সেটা নিয়ে না ভেবে নিজেরাই বসে পড়েছেন গুগলের সামনে।

মুস্তাফিজ যা বলছেন সেটাই গুগলে লিখে ইংরেজি অনুবাদ করে ফেলছেন মুডি। তাতে যে বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর ইংরেজি অনুবাদ হচ্ছে সেটাও উপভোগ করছেন সকলেই। মুডি আবার ম্যাচের পর ইনস্টাগ্রামে মুস্তাফিজের সঙ্গে ছবিও পোস্ট করেছেন।

অনুবাদ করে আবার টুইটও করেছেন কোচ টম মুডি। সেই টুইটে জবাবও দিয়েছেন মেন্টর লক্ষ্মণ। মুডি ইংরেজিটাই বাংলা হরফে লিখে টুইট করেছেন। লিখতে চেয়েছিলেন ‘ওয়ান্ডারফুল ফানি এন্ড ট্যালেন্টেড ইয়ং ম্যান’। কিন্তু সেটা গুগলের বদান্যতায় হয়ে গেছে অন্য রকম।

লক্ষ্মণ অবশ্য তার সঠিক বাংলা করেছেন। জবাব দিয়ে লিখেছেন, ‘হি ইজ উজ্জ্বল ও আমুদে।’ তিনি লিখেছেন, ‘মুস্তাফিজকে পেয়ে সানরাইজার্স আনন্দিত।’

অধিনায়ক ডেভিড মিলার আবার টুইট করেছেন, ‘ফিজের জন্য আমি গুগল ট্রান্সলেটর ব্যবহার করছি। বাংলা শেখার চেষ্টা করছি।’ এক কথায় দলের একমাত্র বাঙালিকে নিয়ে উচ্ছ্বসিত পুরো দল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ