স্প্যানিশ লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে শীর্ষ তিন ক্লাব-বার্সেলোনা, আ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। আবারো বড় জয় পেয়েছে বার্সা। স্পোর্টিং গিহনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।
টানা দ্বিতীয় লিগ ম্যাচে এক হালি গোল করেছেন লুইস সুয়ারেজ। এছাড়াও স্কোরশিটে নাম লিখিয়েছেন লাতিন আমেরিকার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও নেইমার। দিনের আরেক ম্যাচে আংহেল কোরেয়ার গোলে মালাগাকে ১-০ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
আর দুই গোলে পিছিয়ে পড়েও, গ্যারেথ বেইলের ম্যাচজয়ী পারফরম্যান্সে রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে পরাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন বেইল। রিয়ালের অন্য গোলটি করেছেন লুকাস ভাসকেস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: