খেলা

বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে না বাংলাদেশকে: পাপন

নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন

আগামী ২০১৯ বিশ্বকাপে বাছাইপর্ব বাংলাদেশ দলকে খেলতে হবে না— বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা থেকে ফিরে সোমবার তিনি এ কথা বলেন।

বিসিবি সভাপতি আরো নিশ্চিত করেছেন, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত থেকে উঠে গেছে পাঁচে। হালনাগাদ করার সময় গত এক বছরের সবগুলো ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০% পয়েন্ট যুক্ত করা হয়।

সম্প্রতি কোনো ম্যাচ না খেললেও এ হালনাগাদের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ধাপ।

তবে আইসিসি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও এটি বড় সুখবর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

রেটিং পয়েন্টে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (১২৮)। এরপর রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ