ইতালিয়ান লিগ সিরি আয় হাই ভোল্টেজ ম্যাচে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে রোমা।
স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকে আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি কেউই। নির্ধারিত সময়ে খেলা শেষ হবার মিনিট খানেক আগে মোহাম্মদ সালেহের পাস থেকে গোল করে রোমার জয় নিশ্চিত করেন রাদজা নাইনগোলান।
দিনের আরেক ম্যাচে, জারমে মেনজের গোলে শুরুতেই এগিয়ে যায় এসি মিলান। তবে ম্যাচের ৭২ মিনিটে স্পটকিক থেকে গোল করে হালস ভেরনাকে সমতায় ফেরান পাজ্জিনি। ইনজুরি টাইমে রোজনেরিদের জালে বল পাঠিয়ে হালস ভেরনাকে ২-১ ব্যবধানে জয় এনে দেন লুকা সিলগার্দি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: