খেলা

মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় আলোচনা হয়েছে ম্যাজিক্যাল বোলার মুস্তাফিজকে নিয়ে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভাতেও আলোচনা হলো কাটার মাস্টারকে নিয়ে। এ আলোচনায় মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার একনেক'এর সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ এখন যুব সমাজের প্রেরণা।

জাতীয় দলে অসাধারণ পারফর্মেন্সের পর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও বোলিং দ্যুতি ছড়াচ্ছেন মুস্তাফিজ। এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট।

রোববার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ সেরা হন কাটার মাস্টার। ৪ ওভার বোলিং করে, মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ধারবাহিক পারফরম্যান্সের সুবাদে মুস্তাফিজ প্রশংসিত হয়েছেন বিশ্বমঞ্চে।

এবার প্রধানমন্ত্রীও প্রশংসা করলেন সাতক্ষীরার বাঁহাতি এ পেসারের। মঙ্গলবার একনেকের সভায় মুস্তাফিজ সম্পর্কে প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ