গোলশূন্য ড্র'তে শেষ হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ ম্যাচ। রোনালদোবিহীন ম্যাচে ম্যানসিটির মাঠে গোল করতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ।
ফিটনেস টেস্টে নেগেটিভ হয়ে সাইড লাইনে বসে ম্যাচ দেখতে হয়েছে রোনালদোর। সি আর সেভেনের অভাব কিছুতেই পূরণ করতে পারেননি দলের বাকিরা।
এদিকে, আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ম্যানসিটির ডেভিড সিলভা। যদিও বাকি তারকারা নিষ্প্রভ হলেও ঠিকই জ্বলে উঠেছেন ইংল্যান্ডের সেরা গোলকীপার জো হার্ট। ম্যাড়মেড়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে গোলবারের নিচে তার ডিফেন্ডিং স্কিল।
আগামী ৪ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যাচনেস্টার সিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: