খেলা

চ্যাম্পিয়ন্স লিগ: জয় পেলো অ্যাতলেটিকো মাদ্রিদ

অ্যাতলেটিকো মাদ্রিদ
অ্যাতলেটিকো মাদ্রিদ

বায়ার্ন মিউনিখকে রুখে দিল অ্যাতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে সাউল নিগেজের একমাত্র গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

পাঁচবারের শিরোপাজয়ী বায়ার্নের বিপক্ষে প্রথম ত্রিশ মিনিটে মুহুর্মুহু আক্রমণ চালায় অ্যাতলেটিকো। ভিনসেন্টে ক্যালদেরোনে স্বাগতিকরা লিডও পেয়ে যায় এগারো মিনিটে। মিডফিল্ডার নিগেজ দারুণ দক্ষতায় একাই বল টেনে নিয়ে বাভারিয়ানদের রক্ষণদূর্গ ভেদ করেন। বাঁকানো শটে বল জড়ান জার্মান জায়ান্টদের জালে।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ শানায় বায়ার্ন। অল্পের জন্য সমতায় ফিরতে ব্যর্থ হন ডেভিড আলবা ও আরতুরো ভিদাল।

কাউন্টার অ্যাটাকে লিড দ্বিগুণ করতে পারেননি ফারানান্দো তোরেসও। ১-০ গোলে জেতে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে বায়ার্নের মাঠে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ