খেলা

এফসি আঞ্চলিক অনুর্ধ্ব-১৪: নেপালকে হারালো বাংলাদেশি কিশোরীরা

বাংলাদেশি কিশোরী
বাংলাদেশি কিশোরী

এএফসি আঞ্চলিক অনুর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারানোর পর গতবারের রানার্সআপ নেপালকেও হারালো বাংলাদেশের কিশোরীরা।

অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনির জোড়া হ্যাটট্রিকে নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে তারা।

বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালের বিপক্ষে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিটে মাজির্য়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

১৭, ২৮ ও ৩৮ মিনিটে অনুচং মগিনি গোল করে তুলে নেন হ্যাটট্রিক। দুই মিনিট পরেই মার্জিয়ার ব্যক্তিগত দ্বিতীয় গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশের ক্ষুদে কিশোরীরা।

বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মার্জিয়া। তহুরা খাতুন দুটি ও সাজেদা খাতুন একটি গোল করলে, ৯-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচে তারা ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। ৩০ এপ্রিল স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ