খেলা

ইউরোপা লিগ: লিভারপুলকে হারালো ভিয়ারিয়াল

 লিভারপুল
লিভারপুল

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। অপর সেমিফাইনালে, শাখতার দোনেৎস্ক ২-২ গোলে ড্র করেছে সেভিয়ার বিপক্ষে।

ভিয়ারিয়ালের মাঠে ইনজুরি টাইমে আদ্রিয়ান লোপেজের গোলে হেরে বাড়ি ফিরতে হয়েছে লিভারপুলকে। এ হারে, প্রায় এক দশক পর ইউরোপিয়ান ফাইনালে খেলার রাস্তাটা কঠিন হয়ে গেছে অল রেডদের জন্য।

দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে ইংল্যান্ডের জায়ান্টদের।

এদিকে, আরেক ম্যাচে ২-২ গোলে শাখতার দোনেৎস্কের মাঠে ড্র করেছে সেভিয়া। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ১ গোলের ব্যবধানে জিতলেই ১৮ মে'র ফাইনালে খেলতে পারবে স্পেইনের ক্লাবটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ