তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হলেন কাজী সালাউদ্দিন।
রাজধানীর হোটেল র্যাডিসনে শনিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও সার ব্যবসায়ী কামরুল আশরাফ খানকে হারিয়েছেন বাফুফের সভাপতি নির্বাচন হন তিনি।
মোট ১৩৪টি ভোটের মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৮৩টি, আশরাফের বাক্সে পড়েছে ৫০ ভোট। একটি ভোট বাতিল হয়।
দেশের এ কিংবদন্তি খেলোয়াড়ের হাতেই ফুটবলের ভার আরো ৪ বছরের জন্য তুলে দিয়েছেন ভোটাররা।
২০০৮ সালে সালাউদ্দিন প্রথমবারের মতো বাফুফের সভাপতি হন। পরে ২০১২ সালে দ্বিতীয় মেয়াদে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্ব পান স্বাধীন বাংলা ফুটবল দলের এ ফরোয়ার্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: