খেলা

সমানে সমানে লড়ছে বার্সা-অ্যাতলেটিকে-রিয়াল

বার্সা-অ্যাতলেটিকে-রিয়াল
বার্সা-অ্যাতলেটিকে-রিয়াল

স্প্যানিশ লিগের শিরোপা দৌঁড়ে সমানে সমানে লড়ছে শীর্ষ তিন দল-বার্সেলোনা, অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদ। জয়ের ধারা অব্যাহত রেখেছে তিনটি ক্লাবই।

কষ্টার্জিত জয় পেয়েছে মাদ্রিদের দুই ক্লাব। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রোনালদো-বেনজেমা ছাড়া রিয়াল মাদ্রিদ গোলের দেখা পায় ম্যাচের শেষপ্রান্তে।

লুকাস ভাসকেসের ক্রসে গ্যারেথ বেইলের হেডে ১-০ গোলের জয় ছিনিয়ে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা। এদিকে, অ্যান্তোইন গ্রিজমানের একমাত্র গোলে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দিনের আরেক ম্যাচের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির ভলি বেতিস রক্ষণের ভুলে ইভান রাকেতিচের কাছে পৌঁছালে এক গোলে এগিয়ে যায় কাতালানরা।

ইনিয়েস্তার সঙ্গে মেসি অযথাই পাস বিনিময় করছেন এমনটা মনে হলেও মুহূর্তের মধ্যে বেতিসের পাঁচ ডিফেন্ডারের মাঝ দিয়ে লুইস সুয়ারেজের কাছে বল পাঠিয়ে দেন জাদুকরী এই ফুটবলার। বল পেয়ে ওয়ান টাচে গোল করে বার্সাকে ২-০ ব্যবধানের জয় এনে দেন সুয়ারেজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ