খেলা

শ্রমজীবী মানুষদের সম্মান জানালো জাতীয় দলের ক্রিকেটাররা

জাতীয় দলের ক্রিকেটাররা
জাতীয় দলের ক্রিকেটাররা

মহান মে দিবসে শ্রমজীবী মানুষদের সম্মান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ ও আরাফাত সানিরা তাদের ফেসবুকের ভেরিফায়েড পেজে শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

আইপিএল খেলতে এ মুহূর্তে ভারতে থাকা সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, 'মহান মে দিবসে আমি সেইসব পরিশ্রমী শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কঠোর পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে দুরন্ত গতিতে।'

আরাফাত সানি তার পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, কাজের মতো প্রশংসনীয় কিছুই নেই।

আইপিএল মাতানো পেসার মুস্তাফিজুর রহমান তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন যেখানে লেখা, মহান মে দিবসে আমি সেইসব পরিশ্রমী শ্রমজীবীদের ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলেছে।

সাব্বির রহমান লিখেছেন আমাদের প্রতিটি পরিশ্রমী ব্যক্তিকে সম্মান জানানো উচিত, যারা এদেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।

মুশফিকুর রহিম শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।

শিশুশ্রম বন্ধ করার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ওপেনার সৌম্য সরকার।

এছাড়া বিশ্বের সকল শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ