খেলা

সালাউদ্দিনকে অভিনন্দন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বীরেন শিকদার
বীরেন শিকদার

টানা তৃতীয়বারের মতো ফুটবল ফেডারেশন-বাফুফে'র সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার।

এ জয়ের মধ্যদিয়ে দেশের ফুটবল অঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

নবনির্বাচিত সহ-সভাপতি বাদল রায় জানান, যারা নির্বাচনে হেরেছেন তারা আগ্রহী হলে দেশের ফুটবল উন্নয়নে তাদের নিয়ে একসঙ্গে কাজ করবেন নির্বাচিতরা।

বোরবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে দাবা ফেডারেশনে স্কুল রেটিং দাবার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথার বলার সময় উঠলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের প্রসঙ্গ। তৃতীয় মেয়াদে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানান তিনি।

এদিকে, নির্বাচনের পরের দিন বাফুফে ভবনে ছিল বেশ নীরবতা। সকালে তেমন কেউ আসেননি।

বিকেলে আসেন দ্বিতীয় দফায় সহ-সভাপতি নির্বাচিত হওয়া বাদল রায়। নির্বাচন নিয়ে নানা প্রসঙ্গে কথা বলেন তিনি সাংবাদিকদের সঙ্গে।

এ সময় তিনি বলেন, যারা নির্বাচনে হেরে গেছেন তারা যদি আগ্রহী হন তবে দেশের ফুটবল উন্নয়নে তাদের নিয়ে একসঙ্গেই কাজ করবে নির্বাচিত কমিটি।

১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে ১২জনই বিজয়ী হয়েছে সম্মিলিত পরিষদ থেকে। এই সদস্যরাও চান ফুটবল উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করতে।

নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহেই সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ