খেলা

অপেক্ষা বাড়ল লেস্টার সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম শিরোপার জন্য আরো একটু অপেক্ষা বাড়ল লেস্টার সিটির।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। সোমবার রাতে চেলসির কাছে টটেনহাম হটস্পার হেরে গেলেই অবশ্য শিরোপা নিশ্চিত হয়ে যাবে ফক্সদের। তা না হলে লেস্টারকে জিততে হবে পরের ম্যাচ।

ওল্ড ট্রাফোর্ডে অ্যান্থনি মার্শালের গোলে শুরুতেই লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কিছুক্ষণের মধ্যে খেলায় সমতা ফেরান লেস্টারের ওয়েস মরগান।

তবে এরপর আর কোনো দল কোনো গোল করতে না পারলে ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে লেস্টার ও ম্যানইউ। আরেক ম্যাচে, সাদিও মানের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে সাউদাম্পটন।

আর সিটিজেনদের পক্ষে জোড়া গোল করেছেন কেলেচি হিনেচাও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ