সেড়ে উঠছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। থাই ইনজুরি কাটিয়ে রোববার দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের যোগ দেন সি আর সেভেন।
২০ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন এ তারকা। এরপর টানা তিন ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। এর মধ্যে ছিলো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগও।
যে ম্যাচে সিটিজেনদের সঙ্গে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ। তবে, রিয়ালের ম্যানেজমেন্ট আশা করছে বুধবার দ্বিতীয় লেগের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন সি আর সেভেন।
এ মৌসুমে লা লিগায় ৩১টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১০ খেলায় সর্বোচ্চ ১৬টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।য়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোরা। ওই ম্যাচে খেলতে পারেন রোনালদো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: