জামাল ধানমন্ডি ক্লাবকে গোল বন্যায় ভাসিয়ে স্বাধীনতাকাপ ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। প্রথম সেমিফাইনালে সানডে চিজোবার হ্যাটট্রিকসহ চার গোলে তারা ৬-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শেখ জামালের উপর আধিপত্য বিস্তার করে ঢাকা আবাহনী। প্রথমার্ধ গোল শূণ্য অবস্থায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শেখ জামালের জালে বল জড়াতে থাকে ঢাকা আবাহনী।
ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি থেকে লি টাকের গোলে এগিয়ে যায় তারা। ৫০ মিনিটে টাক এর দ্বিতীয় গোলে ২-০ লিড নেয় আকাশী নীলরা।
এরপর ম্যাচের ৬০, ৬৪ ও ৮১ মিনিটে সানডে চিজোবা গ হ্যাটট্রিকের পাশাপাশি ব্যবধান ৫-০ তে নিয়ে যান। আর ৮৩ মিনিটে সানডে চতুর্থ গোল করলে বড় জয় নিয়ে, ফাইনাল নিশ্চিত করে অমলেশ সেনের শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: