ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে, দ্বিতীয় লেগে অ্যানফিল্ড স্টেডিয়ামে খেলতে নামে ভিয়ারিয়াল ও লিভারপুল। ম্যাচের শুরুতেই ব্রুনো সারিনোর আত্বঘাতি গোলে লিড নেয় অলরেডরা। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ড্যানিয়াল স্ট্যারিজ ও ৮১ মিনিটে অ্যাডাম লালানার গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠে লিভারপুল।
দিনের আরেক ম্যাচে, সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে ১-১ গোলের সমতায় শেষ হয় শাখতার ও সেভিয়ার মধ্যকার প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে কেভিন গামিরো ও মারিয়ানোর গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করে সেভিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: