খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লেস্টার সিটির হাতে

 লেস্টার সিটি
লেস্টার সিটি

আনুষ্ঠানিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তুলে দেয়া হলো লেস্টার সিটিকে। শনিবার কিংস পাওয়ার স্টেডিয়ামে এভারটনের সঙ্গে ম্যাচ শেষে ট্রফি তুলে দেয়া হয় ফক্স অধিনায়ক ও কোচের হাতে।

কিংস পাওয়ার স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে এভারটনকে ৩-১ গোলে হারায় লেস্টার সিটি। এভারটনের বিপক্ষে ম্যাচটি ছিল ট্রফি জয়ের পর ঘরের মাটিতে লেস্টারের প্রথম ম্যাচ।

খেলা শেষে আনুষ্ঠানিকভাবে ইপিএল চ্যাম্পিয়নদের হাতে কাপ তুলে দেয়া হয়। আনন্দ উদযাপনে মেতে ওঠেন লেস্টারের খেলোয়াড় ও ভক্তরা।

এক মৌসুম আগে রেলিগেশন জোনে থাকা দলটিকে শিরোপা জেতানোর মূল কারিগর ক্লাবটির বর্তমান কোচ ক্লদিও রানেইরি।

গত সপ্তাহে চেলসি-টটেনহাম হটস্পারের ম্যাচ ড্র হওয়ায়, দুই ম্যাচ বাকী থাকতেই ফক্সদের শিরোপা জয় নিশ্চিতো হয়েছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ