রেলিগেটেড হয়ে যাওয়া লেভান্তের কাছে ২-১ গোলে হেরে স্প্যানিশ লিগের শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
তবে, জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এস্পানিওলকে ৫-০ গোলে বার্সা এবং ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল।
লেভান্তের মাঠে ফার্নান্দো তোরেসের গোলে শুরুতে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে, ভিক্টর ক্যাসাদেসাস এবং জিউসেপ্পি রসির গোলে ২-১ ব্যবধানের জয় পায় লেভান্তে।
আরেক ম্যাচে, এস্পানিওলের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করে বার্সেলোনা। মেসি, নেইমার ও রাফিনিয়া একটি এবং লুইস সুয়ারেজ করেন দুটি গোল। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে জেতে কাতালানরা।
জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদও। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক ও করিম বেনজেমার এক গোলে ভ্যালেন্সিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: