খেলা

বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি!

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের বাঁ হাতি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে কাড়াকাড়ি হতে পারে বলে আভাস দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। অবোধ্য কাটার, ছদ্মবেশী স্লোয়ার, ঘাতক ইয়র্কার আর বহুরুপী গতিতে ম্যাজিক বোলিং করে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে চলেছেন ২০ বছরের তরুণ মুস্তাফিজ।

গেল সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘প্লেয়ার অব দ্য উইক’ হয়েছেন তিনি। উইকেট নেয়ার ক্ষমতা আর মিতব্যয়ী বোলিং দক্ষতাই তাকে টি-টোয়েন্টির জন্য পারফেক্ট বোলার-এ পরিণত করেছে। তাই তাকে নিয়ে বিগ ব্যাশের দলগুলোর আগ্রহ থাকাটাই স্বাভাবিক।

আইপিএলে জাদুকরী বোলিং করে চলা মুস্তাফিজ প্রতি ম্যাচেই উইকেট নিচ্ছেন বাংলাদেশের বাঁ এ হাতি তরুণ পেসার।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানাচ্ছে ,বিদেশি কোটা বাকী থাকা ৭ দলই তাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেইডসের ডিরেক্টর। অনেকের ধারণা এ দলেই যেতে পারেন মুস্তাফিজ।

সিডনি সিক্সারস, সিডনি থান্ডার, পার্থ স্করচার্সের মতো দলগুলোরও চোখ মুস্তাফিজের দিকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ