আরও একটি ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। মাদ্রিদ ওপেনে ব্রিটিশ নাম্বার ওয়ানকে ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ওয়াল্র্ড নাম্বার ওয়ান।
প্রত্যাশিতভাবেই মাদ্রিদ ওপেনের ফেবারিট ছিলেন নোভাক জকোভিচ। কেননা, সার্বিয়ান তারকার বিপক্ষে অ্যান্ডি মারের পরিসংখ্যান খুব একটা ভালো নয়।
এ দুজন এ পর্যন্ত মোকাবিলা করেছেন ৩২ বার। এরমধ্যে ২৩ বারই জিতে কোর্ট ছেড়েছেন জকোভিচ।
মাদ্রিদ ওপেনের গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেকে হারিয়ে এ বছরের পঞ্চম শিরোপা জিতলেন শীর্ষ বাছাই জকোভিচ।
আর ২০১৩ সালের পর দ্বিতীয়বারের মতো মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন হলেন জকো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: