খেলা

শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

শাহাদাত হোসেন
শাহাদাত হোসেন

মানবিক দিক বিবেচনা করে পেসার শাহাদাত হোসেনের ঘরোয়া ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে পারবেন তিনি।

গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় বর্তমানে জামিনে রয়েছেন শাহাদাত হোসেন। আদালতে বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়ায় শাহাদাতের ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি।

গেলো মাসে দেশ ও জাতির কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান এ পেসার। এর প্রেক্ষিতে শাহাদাত হোসেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিসিবি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফটে শুরুতে নাম ছিলো না শাহাদাতের। তবে তাকে পরবর্তীতে দলে ভিড়িয়েছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ