ফিলিপ হিউজেসের মৃত্যুতে অ্যাম্বুলেন্স দেরিতে আসার কোনো প্রভাব ছিল না। এমন তথ্যই বেরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি স্বতন্ত্র প্রতিবেদনে।
নতুন নকশা করা, তুলনামূলক নিরাপদ হেলমেট পরে থাকলেও হিউজেস মারা যেতেন বলে দাবি করা হয়েছে।
তবে ফাস্ট ও মিডিয়াম ফাস্ট বোলারদের বোলিংয়ের সময় ব্যাটসম্যান, উইকেটকিপার এবং পিচের কাছাকাছি থাকা ফিল্ডারদেরও নতুন হেলমেট পরার পরামর্শ দেয়া হয়েছে রিপোর্টে।
২০১৪ সালের নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের একটি ম্যাচ চলার সময় ঘাড়ের সংবেদনশীল জায়গায় বাউন্সারের আঘাত পান ফিল হিউজেস। এর প্রায় ২০ মিনিট পর অ্যাম্বুলেন্স মাঠে এসে পৌঁছায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: