জিকা ভাইরাস সংক্রমণের হুমকি সত্ত্বেও ব্রাজিলের রিওতেই অলিম্পিক গেমস ২০১৬ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি-আইওসি।
জিকা ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকলেও, আসন্ন অলিম্পিক গেমস বাতিল, স্থগিত বা ভেন্যু পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে আইওসি। তবে আইএসির মেডিক্যাল ডিরেক্টর রিচার্ড বাজেট বলেছেন, তারা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে যাবে।
আগামি ৫ আগস্ট ব্রাজিলের রিওতে শুরু হবে বিশ্বের সেরা অ্যাথলিটদের শ্রেষ্ঠত্বের এই লড়াই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: