রোম ওপেনের সেমিফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে ও নোভাক জকোভিচ। ডেভিড গফিনকে হারিয়ে মারে ও রাফায়েল নাদালকে হারিয়ে জকোভিচ নিশ্চিত করেছেন সেমিফাইনাল।
বেলজিয়ামের ডেভিড গফিনের বিপক্ষে প্রথম সেটের প্রথম গেইমে হারলেও পরের ৬ গেইম টানা জিতেছেন মারে। দ্বিতীয় সেটে দারুন লড়াই হয়েছে এ দুই তারকার।
তবে ২ নম্বর শীর্ষ বাছাই অ্যান্ডি মারে ৭-৫ গেইমে জিতে কোর্ট ছেড়েছেন। সেমিফাইনালে ব্রিটিশ নাম্বার ওয়ানের প্রতিপক্ষ লুকাস পলি।
অন হেভিওয়েট ম্যাচে রাফায়েল নাদালের বিপক্ষে টানা সপ্তম জয় পেয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। ১ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৭-৬ গেইমে জিতে পঞ্চম রোম ওপেনের শিরোপার কাছাকাছি পৌছে গেছেন জকো।
শেষ চারে তার প্রতিপক্ষ কেই নিশিকোরি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: