খেলা

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শুরু ১৯ মে

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’

সাঁতারের নতুন প্রতিভা অন্বেষণে—‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শুরু হচ্ছে ১৯ মে। এর মাধ্যমে সারাদেশ থেকে বাছাই করা হবে এক হাজার সাঁতারু।

শনিবার দুপুরে মিরপুর সুইমিং কমপ্লেক্সে এ তথ্য জানান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার উদ্বোধনের পর দেশের ৬৪টি জেলার ৬৮৯টি উপজেলায় বাছাইপর্ব চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক পর্বে জেলাগুলো থেকে বিভিন্ন বয়সের এক হাজার সাঁতারু বাছাইয়ের পর তাঁদেরকে ঢাকায় আনা হবে।

দ্বিতীয় পর্বে সেখান থেকে ১৬০ জনকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এরপর তৃতীয় পর্বে সেরা ৬০ জন সাঁতারুকে সুইমিং ফেডারেশনের অধীনে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।

এ সময় লেখাপড়াসহ তাঁদের যাবতীয় খরচ বহন করবে সুইমিং ফেডারেশন। সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা পরিচালনার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান ফেডারেশনের সভাপতি।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ও কলসেন্টার খোলা হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ