নিরাপত্তার কারণে বোর্নমাউথ-ম্যানচেস্টার উইনাইটেডের ম্যাচ বাতিল হলেও ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি খেলাগুলো হয়েছে।
শিরোপা হারালেও লিগের শেষ ম্যাচে নতুন চ্যাম্পিয়ন লেস্টারসিটির সঙ্গে ১-১ সমতায় ড্র করেছে চেলসি।
স্টামফোর্ড ব্রিজে ১৩২ বছরের ইতিহাসে প্রথম শিরোপা জেতা লেস্টারসিটির খেলোয়াড়দের নিয়ম অনুযায়ী গার্ড অব অনার দেন চেলসির খেরোয়াড়রা। ম্যাচের প্রথমার্ধটা অবশ্য গোলশূণ্য ভাবে শেষ হয় ম্যাচটি।
বিরতির পর ৬৬ ম্যাচের মিনিটে সেস ফেব্রেকাসের পেনাল্টিতে লিড পায় ব্লুজরা। তবে তা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
৮২ মিনিটে ড্যানি ড্রিংকওয়াটারের গোলে মৌসুমের শেষ ম্যাচেও জয় থেকে বঞ্চিত হয় চেলসি।
আরেক ম্যাচে, অলিভিরা জিরুদের হ্যাটট্রিকে অ্যাস্টনভিলাকে ০-৪ গোলে হারিয়েছে আর্সেনাল। এবারের লিগে ১৬টি গোল করছেন জিরুদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: