ইতালিয়ান সিরি আ'তে লাৎসিওকে ২-৪ গোলে হারিয়ে মৌসুম শেষ করলো ফিওরেন্টিনা। ৩৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে ফিওরেন্টানা, আর দশ পয়েন্ট কম নিয়ে আট নম্বরে থেকে লিগ শেষ করলো লাৎসিও।
স্তাদিও অলিম্পিকো মাঠে ম্যাচের দুই মিনিটে লিড পায় লাৎসিও। তিরিশ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৪০ মিনিটে ফিওরেন্টিনার ফেডেরিক ও ৪৫ মিনিটে ক্রিশ্টিয়ান টিলো'র গোলে ব্যবধান বেড়ে দাড়ায় ৩-১-এ।
বিরতির পর মেটিস ভেকিনের গোলে ফিওরেন্টিনার স্কোর লাইন দাঁড়ায় ৪-১। তবে ৭৪ মিনিটে পাওয়া পেনাল্টি শুটে মিরোস্লাভ ক্লোসার গোলে ব্যবধান কমালেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মৌসুমের শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়ে ফিওরেন্টিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: