খেলা

হকিতে আবারো ধারাশায়ী বাংলাদেশ রেলওয়ে

হকি
হকি

প্রিমিয়ার বিভাগ হকিতে আবারো ধারাশায়ী হয়েছে বাংলাদেশ রেলওয়ে। উষা ক্রীড়াচক্রের কাছে ১৩-০ গোলে হেরেছে তারা। একাই ছয় গোল করেছেন উষার হাসান যুবায়ের নিলয়। দিনের আরেক ম্যাচে অ্যাজাক্স এসসিকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ এসসি।

নিজেদের প্রথম ম্যাচে গতবারের যৌথ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের কাছে ১৪-০ গোলে হেরেছিল রেলওয়ে। এবার গেলবারের আরেক যুগ্ম চ্যাম্পিয়ন উষার কাছেও তুলোধুনো হলো তারা। ৬টি ফিল্ড গোল করে দলকে বিশাল জয় এনে দেন নিলয়।

দিনের আরেক ম্যাচে রাহাত সারোয়ারের জোড়া গোল সত্ত্বেও হার এঁড়াতে পারেনি অ্যাজাক্স এসসি। প্রিন্স, সোহেল, শাহবাজ আলী ও গুরুপ্রতাপ সিংয়ের গোলে অ্যাজাক্সের বিপক্ষে ৪-২ ব্যবধানে জিতে বাংলাদেশ এসসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ