ইউরো'র জন্য দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ২৭ জনের প্রাথমিক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। বিশ্বকাপ জেতা ১৪ জন সদস্য জায়গা পেয়েছেন এ দলে।
গত বছরের মার্চের পর দেশের জার্সিতে খেলা হয়নি শোয়েইনস্টাইগারের।
এদিকে, অভিজ্ঞ মিডফিল্ডার পোডলস্কিকে দলে রেখেছে জার্মান কোচ জোয়াকিম লো। দলে নতুন মুখ বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিচ ও বায়ার লেভারকুসেনে খেলা জুলিয়ান ব্র্যান্ড।
তবে মাত্র একজন স্ট্রাইকার হিসেবে মারিও গোৎজেকে দলে রেখে চমক দেখিয়েছেন জোয়াকিম লো। এবারের ইউরোতে সি গ্রুপে রয়েছে জার্মানি।
প্রতিপক্ষ হিসেবে ঈগলসরা পাচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, পোল্যান্ড ও ইউক্রেনকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: