প্রিমিয়ার বিভাগ হকি লিগে সারোয়াড় মোর্শেদের জোড়া গোলে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে ।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১০ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়ান্ডারার্স ক্লাব। তবে ১৬ মিনিটে ও ৩৬ মিনিটে আজাদ ক্রীড়া চক্রকে সমতায় ফেরান পারভেজ। ম্যাচের ৪৫ মিনিটে সারোয়ারে দ্বিতীয় গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স ক্লাব।
অন্য ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডের স্টিকের সামনে দাঁড়াতেই পারেনি ওয়ারী ক্লাব। শুরু থেকে ওয়ারীর উপর আধিপত্য বিস্তার করে ১০-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আবাহনী। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন মশিউর রহমান, বাকী ছয় জন করছেন ৬টি গোল। আর ওয়ারীর হয়ে কৃষ্ণ, মনসুর ও শিহাব করেন একটি কোরে গোল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: