লিভারপুলকে হারিয়ে প্রথম দল হিসেবে ইউরোপা লিগের হ্যাটট্রিক শিরোপা জিতল সেভিয়া। ফাইনালে অল রেডদের ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
সুইজারল্যান্ডের বাসেলে ড্যানিয়েল স্টারিজের বাঁ পায়ের অসাধারণ শটে লিড নেয় লিভারপুল। তবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেয় সেভিয়ার খেলোয়াড়রা।
বিরতির পর গামেইরো ও কোকের গোলে জয় নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। দুটি গোল করেন কোকে। ৩-১ গোলের এ জয়ে ইউরোপা লিগে নতুন ইতিহাস রচনা করলো সেভিয়া।
ইউরোপের ক্লাব ফুটবলের কোনো টুর্নামেন্টে টানা তিন বছর ট্রফি জেতার রেকর্ড আছে কেবল বায়ার্ন মিউনিখের। ১৯৭৪ থেকে ১৯৭৬ সালের ভেতর ইউরোপিয়ান কাপের টানা তিনটি শিরোপা জিতেছিল জার্মান ক্লাবটি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: