জেনেভা ওপেনের কোয়ার্টার ফাইনালে পাবলো ক্যারিনোকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্ট্যান ওয়ারেঙ্কা। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন ডেভিড ফেরার, মারিন সিলিচ ও লুকাস রসলো।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে পাবলো ক্যারিনোর বিপক্ষে দাপটের সঙ্গে শুরু করেন স্ট্যান ওয়ারেঙ্কা। ৬-৩ গেমে প্রথম সেট জিতে নেন তিনি।
দ্বিতীয় সেটে এই সুইস তারকার সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিনো। ৬-১ গেমে দ্বিতীয় সেটে সঙ্গে সেমিতে খেলা নিশ্চিত করেন স্ট্যান ওয়ারেঙ্কা।
আরেক ম্যাচে, গিলের্মো গার্সিয়ার বিপক্ষে ৬-২, ৬-২ গেমে সরাসরি সেটে জয় পান স্প্যানিশ তারকা ডেভিড ফেরার। অন্য কোয়ার্টার ফাইনালে আন্দ্রে কুজনেতসোভাকে ২-৬, ৬-১, ৬-০ গেমে হারান লুকাস রসলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: