প্রিমিয়ার ডিভিশন হকিতে বাংলাদেশ এসসিকে ৩-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড।
শুক্রবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেভারিট আবাহনীকে পেছনে ফেলে প্রথম লিড নেয় বাংলাদেশ এসসি। পিছিয়ে পড়ার পর হতাশ হয়ে পড়ে আবাহনীর খেলোয়াড়রা। গোলের সুযোগ পেয়েও সমতায় ফিরতে পারছিল না আকাশী-হলুদরা। তবে হারতে বসা ম্যাচে হঠাৎ করেই ঘুঁরে দাঁড়ায় তারা।
অল্প সময়ের মধ্যে ৩ গোল শোধ করে ম্যাচের মোড় ঘুঁড়িয়ে দেয় আবাহনী।
শেষ পর্যন্ত বাংলাদেশ স্পোর্টিংকে হতাশ করে জয় ছিনিয়ে নেয় গেল আসরের যৌথ চ্যাম্পিয়নরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: