ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট ১০০ মিটার স্প্রিন্টে এ মৌসুমের রেকর্ড গড়েছেন।
অস্ট্রাভায় ৯.৯৮ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করেছেন তিনি।
এ বছর প্রথমবারের মতো ইউরোপের কোনো টুর্নামেন্টে অংশ নিয়েছেন বোল্ট। যদিও শুরুটা ধীর গতিতেই শুরু করেন তিনি। তারপরও দ্বিতীয় হওয়া র্যা মন গিটেন্সের বিপক্ষে দশমিক ২৩ সেকেন্ড এগিয়ে ছিলেন এ জ্যামাইকান।
এ বছরে ১০০ মিটার ইভেন্টে এর আগে কেম্যান আইল্যান্ডে দৌঁড়েছিলেন বোল্ট। সেখানে ১০ দশমিক শূন্য পাঁচ সেকেন্ডে দৌঁড় শেষ করার পর হ্যামস্ট্রিঙে চিকিৎসা নিতে হয়েছিল বোল্টের।
এর আগে গত আগস্টে বেইজিং চ্যাম্পিয়ন্শীপে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জয়ের পর বেশকিছুদিন বিশ্রামে ছিলেন দা লাইটনিং বোল্ট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: