খেলা

কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এবারের স্কোয়াডেও উপেক্ষিত হয়েছেন কার্লোস তেভেজ। এছাড়াও, দুর্দান্ত ফর্মে থাকা পাবলো ডিবালাকেও দলে রাখেননি কোচ জেরার্ডো তাতা মার্তিনো।

মাত্র ১ বছরের ব্যবধানে আগামী ৩ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে হবে এ আসর।

গতবারের রানার্সআপদের ২৩ জনের স্কোয়াডে জায়গা হয়নি কার্লোস তেভেজ ও পাবলো ডিবালার।

গত বছরের কোপা'তে স্কোয়াডে থাকলেও খুব বেশি ম্যাচ খেলেননি তেভেজ। এর আগে ২০১৪ বিশ্বকাপেও আর্জেন্টিনা দলে ছিলেন না বর্তমানে বোকা জুনিয়র্সের হয়ে খেলা তেভেজ।

এদিকে, জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমেই ৪৫ ম্যাচে ২৩ গোল করা পাবলো ডিবালার জায়গা হয়নি স্কোয়াডে।

এ দুই জন ছাড়া পরিচিতদের নিয়েই আলবি সেলেস্তাদের দল সাজিয়েছেন কোচ জেরার্ডো তাতা মার্তিনো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ