খেলা

এফ এ কাপের শিরোপা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে

ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড

শুরুতে পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ এফ এ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যানেজার লুইস ভ্যান গালের বিদায়ী ম্যাচে দশ জনের দল নিয়েও জয় পেয়েছে ম্যানইউ।

ওয়েম্বলি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর জেসন পানচেনের গোলে লিড নেয় ক্রিস্টাল প্যালেস।

দলের বিপদের সময় জ্বলে ওঠেন ওয়েইন রুনি। একাই বল টেনে নিয়ে আক্রমণে যান তিনি। রুনির সাজানো আক্রমণ থেকে গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান হুয়ান মাতা। ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তবে ক্রিস স্মোলিং দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ম্যানইউ। তবে এর কিছুক্ষণের মধ্যেই জেসি লিংগার্ডের জয়সূচক গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রেড ডেভিলদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ