স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ২০১৫/১৬ মৌসুমটি ভালোভাবেই শেষ হলো। লিগ শিরোপা জয়ের পর কোপা দেল'রের ট্রফিও জিতেছে তারা।
সেভিয়াকে ০-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ কাপ ঘরে তুলেছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে অতিথি হিসেবে খেলতে নামা সেভিয়া শুরু থেকেই চাপে রাখে বার্সেলোনাকে। প্রথমার্ধে কোন গোল হয়নি তবে ৩৬ মিনিটে ডিফেন্ডার মাশ্চেরানোকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
বিরতির পর চোট পেয়ে সুয়ারেজ মাঠ ছাড়ায় হতাশায় পরেন বার্সা সমর্থকরা। নেইমারকে ডি-বক্সের ভেরতে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়ে সেভিয়ার মিডফিল্ডার বানেগাকে।
নির্ধারিত সময়ে কোন দলই গোল না করলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে দলকে লিড এনেদেন জরডি আলভা।
আর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নেইমার আরো একটি গোল করলে, কোপ দেল'রের ২৮তম শিরোপা জিতে নেয় লুইস এনরিকের শিষ্যরা।