খেলা

বিরতির পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। মঙ্গলবার অষ্টম রাউন্ডের খেলায় পৃথক ম্যাচে মাঠে নামবে আবাহনী ও মোহামেডানসহ লিগের ৬টি দল।

ব্যাট বলের লড়াইয়ে দারুন জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ। সাত রাউন্ড শেষে পয়েন্ট তালিকার এক এবং আট নম্বর দলের মধ্যে মাত্র ২ পয়েন্টের ব্যবধান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ৭ ম্যাচে ৪ জয় পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টেবিলের তলানীতে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমি খেলবে তালিকার দুই নম্বর দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

এদিকে, বিকেএসপি'তে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মোকাবেলা করবে আবাহনী লিমিটেড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ