ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লুকাস রসলোকে ৬-৪, ১-৬, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন তৃতীয় বাছাই স্ট্যান ওয়ারিঙ্কা।
নারী এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আগ্নিয়েস্কা রাদোয়ানস্কা।
তৃতীয় বাছাই স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে খেলতে নামেস সার্বিয়ার লুকাস রসলো। শুরুতেই ওয়ারিঙ্কাকে হাই ভোল্টেজ শক দেন রসলো। ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন তিনি।
তবে দ্বিতীয় সেটে এই সুইস তারকা ৬-১ গেমে জিতে গেলেও, তৃতীয় সেট জিতে ম্যাচ জমিয়ে তোলেন লুকাস রসলো।
শেষ পর্যন্ত চতুর্থ ও পঞ্চম সেট ৬-৩, ৬-৪ গেমে জিতে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ওয়ারিঙ্কা।
এদিকে, নারী এককের প্রথম রাউন্ডের ম্যাচে, বোজান ইয়াভানোস্কির বিপক্ষে খেলতে নামেন দ্বিতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদোয়ানস্কা। ৬-০, ৬-২ গেমে সরাসরি সেটে ইয়াভানোস্কিকে হারান রাদোয়ানস্কা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: