ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সাভারে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে, ফলাফল এসেছে ফতুল্লার খেলায়।
ডিএলমেথডে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪৯ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে প্রাইম দোলেশ্বর। ইমতিয়াজের ৮৬, রকিবুলের ৬৬ ও রবির ৫০ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৮৭ রানের বড় স্কোর সংগ্রহ করে তারা। দুটি উইকেট নেন কলাবাগান সিএ'র মেহেদি হাসান মিরাজ।
জবাব দিতে নেমে ২১ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করে কলাবাগান।
এরপর বৃষ্টির কারণে আর খেলা না হলে ম্যাচ রেফারি ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৪৯ রানে জয়ী ঘোষণা করেন।
এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো প্রাইম দোলেশ্বর। পরিত্যক্ত হওয়া অন্য দুটি খেলা আগামীকাল হবে।