স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের ইতি টানতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন পর্তুগিজ তারকা।
পর্তুগিজ উইঙ্গার জানিয়েছেন ক্লাব ক্যারিয়ারের শেষ পর্যন্ত রিয়ালেই থাকবেন তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে কমপক্ষে ১৫ বছর খেলতে চান সি আর স্যাভেন। এ মৌসুমের শেষেই মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ান হবে বলে রিয়াল ভক্তদের জানিয়ে দিয়েছেন রোনালদো।
একই সঙ্গে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই, অথবা ইংল্যান্ডের অন্যতম শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলার ব্যাপারটিও, উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
এদিকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে অনুশীলনে চোট পেলেও, তা গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন রোনালদো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: