চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের সময়সূচি –কিউইদের হোম সিরিজে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে ২টি টেস্ট, ৩টি ওয়ান্ডে ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২৯ ও ৩১ ডিসেম্বর অন্য দুটি ওয়ানডে হবে নেলসনে। তিনটি টি-টোয়েন্টি হবে ৩, ৬ ও ৮ জানুয়ারী। ১২ জানুয়ারি প্রথম টেস্টটি শুরু হবে ওয়েলিংটনে।
এরপর ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মোকাবেলা হবে টাইগার ও কিউইদের। নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে কোনো ফরম্যাটের ম্যাচেই জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
এর আগে নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে ৫টি টেস্ট, ৭ টি ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সবগুলোতেই হেরেছিল টাইগাররা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: