ইউরোপ সেরা হওয়ার লড়াই আজ (শনিবার) মুখোমুখি হবে দুই স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। যা মাদ্রিদ ডার্বি হিসেবেই পরিচিত ফুটবল ভক্তদের কাছে।
ইতালির মিলানে সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচটি।
দুই বছর আগে রিয়ালের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন হাতছাড়া করেছিল অ্যাটলেটিকো। এবার আরো একবার সুযোগ শিরোপা দখলের।
এদিকে, রেকর্ড ১৪তম বার টুর্নামেন্টের ফাইনাল খেলা রিয়ালের লক্ষ্য ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর। রেকর্ড ১০বারের চ্যাম্পিয়নরা ইউরোপ সেরার প্রতিযোগীতায় বরাবরই ফেভারিট। জিনেদিন জিদানের তারকা বহুল দলটি রয়েছে দুর্দান্ত ফর্মে।
অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর উরুর ইনজুরির কারণে না খেলার যে গুজব উঠেছিল তা উড়িয়ে দিয়েছেন কোচ রিয়াল কোচ।
তবে স্বদেশি ফ্রেঞ্চ সেন্টার ব্যাক রাফায়েল ভারনাকে পাচ্ছেন না তিনি।
এদিকে, প্রতিপক্ষ কোচ সিমিওনির হাতেও আছে পূর্ণ শক্তির দল। শেষ ৫ বারের দেখায় রিয়ালের একজয়ের বিপরীতে দিয়েগো সিমিওনির দল জিতেছে ২টি ড্র করছে বাকিগুলোতে।