খেলা

আবারো ইউরোপের সেরা রিয়াল

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

অ্যাতলেটিকো মাদ্রিদকে টাইব্রেকে ৫-৩ গোলে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড একাদশ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

ইতালির মিলানে ফাইনাল ম্যাচে ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলাও ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হয় পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে।

সান সিরোতে প্রথমার্ধে সার্জিও রামোসের গোলে জয়ের স্বপ্ন দেখতে থাকে রিয়াল মাদ্রিদ। অ্যান্তোইন গ্রিজমান পেনাল্টি পেয়ে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হলেও হাল ছাড়েননি অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধে কারাসকোর গোলে ম্যাচে ১-১ সমতা আনে অ্যাতলেটিরা। নির্ধারিত ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ের খেলা শেষেও ফলাফল নির্ধারণ না হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

অ্যাতলেটিকোর হুয়ানফ্রান গোল মিস করলেও দলকে একাদশ শিরোপা এনে দিতে কোনো ভুল করেননি রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

টাইব্রেকে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে রেকর্ড একাদশ শিরোপা জিতে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ