আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী। জার্মানদের দ্বিতীয় সারির দলকে ১-৩ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেইন ৩-১ ব্যবধানে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে।
এদিকে, কোপা আমেরিকার প্রস্তুতিতে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদ তারকাদের ছাড়াই ৩-১ গোলের জয় পেয়েছে স্পেইন। জোড়া গোল করেছেন সেল্টা ভিগো স্ট্রাইকার নোলিতো। ইটালীর পরীক্ষামূলক দলের কাছে ১-০ তে হেরেছে স্কটল্যান্ড। একমাত্র গোলটি করেছেন গ্র্যাজিয়ানো পেল্লে।
তবে প্রস্তুতিপর্বে ধাক্কা খেয়েছে জার্মানী। অগসবার্গে বৃষ্টির পানি জমা মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় সারির দলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভাকিয়া।
ইউরো'র মতোই চলছে কোপা আমেরিকার প্রস্তুতি। হাইতিকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়ানরা। আর জোনাস ও গ্যাব্রিয়েলের গোলে পানামার বিপক্ষে জয়ে বেশ ভালভাবেই কোপার প্রস্তুতি শেষ হলো ব্রাজিলের।