ডারহাম টেস্টেও ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়েছে শ্রীলঙ্কা। ৯ উইকেটে লঙ্কানদের হারিয়েছে থ্রি লায়ন্সরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের।
প্রথম ইনিংসে ১০১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করেছে ৪৭৫ রান। তবে সেটা যথেষ্ট ছিলনা ম্যাচ বাঁচানোর জন্য।
শ্রীলঙ্কার টেল এন্ডে রঙ্গনা হেরাথ ৬১ ও দিনেশ চান্ডিমাল করেছেন ১২৬ রান। শেষ পর্যন্ত জয়ের জন্য মাত্র ৭৯ রানের টার্গেট পায় ইংল্যান্ড। ৫টি উইকেট নিয়েছেন ইংলিশ পেইসার জেমস অ্যান্ডারসন।
এদিকে, শচীন টেন্ডুলকারের টেস্টে করা সবচেয়ে কমবয়সে ১০ হাজার রানের রেকর্ড ভেঙেছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক। তার অপরাজিত ৪৭ রানে সহজ জয় পায় ইংল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: