দেশের ৮টি স্কুলের অংশগ্রহণে শুরু হয়েছে জয়যাত্রা ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬।
বুধবার সকালে সংসদ ভবন সংলগ্ন টিএন্ডটি মাঠে টুর্নামেন্টের উদ্ধোধন করেন যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার ও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল উইনুস।
মোট ২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৮টি দল— প্রতি দলে ছয়জন করে খেলোয়াড় অংশ নেবেন। খেলা হবে ৬ ওভার করে।
প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মোট ৪টি খেলা অনুষ্ঠিত হবে। আসরে চ্যাম্পিয়ন দলকে ৫০ ও রানার্সআপ দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: