সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজ গ্রামে মঙ্গলবার রাতে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান। সেখানে এখন উৎসবের আমেজ।
কাটার মাস্টারকে এক নজড় দেখতে তার বাড়ির সামনে ভিড় জমান হাজারো ভক্ত।
সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, আইপিএলে ভালো খেলায় প্রশাসনের পক্ষ থেকে মুস্তাফিজকে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছিলো।
তবে, বিশেষ কারণবশত তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে কোনো সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: